ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ডোমিনিকান রিপাবলিকে প্রাইভেট বিমান বিধ্বস্ত ৯ জনের প্রাণহানি

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ডোমিনিকান রিপাবলিকে একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে দেশটির রাজধানী সানটো ডোমিঙ্গোর লাস আমেরিকাস বিমানবন্দরে উড়োজাহাজটি বিধ্বস্ত হলে হতাহতের ঘটনাটি ঘটে।


বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুর্ঘটনায় বিধ্বস্ত প্রাইভেট জেটটির মালিক হেলিডোসা বিবৃতির মাধ্যমে বিমান বিধ্বস্ত এবং প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছেন।


সেখানে তিনি বলেছেন, সানটো ডোমিঙ্গোর লাস আমেরিকাস বিমানবন্দরে বুধবার আমাদের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুর্ভাগ্যজনকভাবে জেটটির সকল আরোহী ও ক্রু প্রাণ হারিয়েছেন।


মার্কিন মিডিয়া সিএনএন জানায়, লাস আমেরিকাস বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো নয়জনের মধ্যে সাতজন যাত্রী এবং দুইজন ক্রু ছিলেন। এছাড়া নিহত সাত যাত্রীর মধ্যে ছয়জনই ছিলেন বিদেশি নাগরিক এবং একজন ছিলেন ডোমিনিকান রিপাবলিকের নাগরিক। যদিও ওই ছয়জন ঠিক কোন কোন দেশের নাগরিক সেটি এখনো যানা যায়নি।


প্রতিবেদনে দাবি করা হয়, বিমান দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে পুয়ের্তো রিকোর জনপ্রিয় মিউজিক প্রোডিউসার জোস এ. হার্নান্দেজও রয়েছেন। তিনি মূলত ‘ফ্লো লা মুভি’ নামে ব্যাপক পরিচিত। এছাড়া নিজের জনপ্রিয় ‘তে বোতে’ গানের জন্যও সুপরিচিত ছিলেন তিনি।


উল্লেখ্য, দুর্ঘটনায় তার স্ত্রী এবং শিশু সন্তানও মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ads
ads
ads

Our Facebook Page

↑